সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে চট্টগ্রামগামী একটি ট্রাকের চাপায় অজ্ঞাত এক মানসিক প্রতিবন্ধী পুরুষ (৪০) ঘটনাস্থলেই নিহত হন। মহাসড়ক পার হওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হন। লাশ দাউদকান্দি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকায় গাড়িচাপায় অজ্ঞাত এক যুবক (৩০) নিহত হয়েছেন।গতকাল মঙ্গলবার বেলা দুইটায় মহাসড়কের পাশ থেকে ওই যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল বিষয়টি নিশ্চিত করেন।