সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে গত সোমবার রাতে সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম (২২) নামে ট্রাকচালকের সহকারী নিহত হয়েছেন। একই রাতে রাজবাড়ীর গোয়ালন্দ বাজারে পেঁয়াজবোঝাই একটি ট্রাক উল্টে চালক ও সহকারীসহ চারজন আহত হয়েছেন।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব হোসেন জানান, একটি মিনিট্রাক বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল। সোমবার দিবাগত রাত আড়াইটায় উপজেলার দক্ষিণ বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকচালকের সহকারী রবিউল ঘটনাস্থলেই মারা যান।