সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীসংলগ্ন ভাটপাড়া এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছেন।
গতকাল বুধবার দুপুর দুইটার দিকে ওই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন সদর দক্ষিণ উপজেলার বিষ্ণুপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৫) ও একই উপজেলার ভাটপাড়া গ্রামের নূরুল আলমের মেয়ে মনোয়ারা বেগম (২২)।