সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর সাপাহারে ভটভটির সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে ভটভটির চালকসহ দুজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার খোট্টাপাড়া গ্রামের আলম হোসেন (২৫) এবং পোরশা উপজেলার মষিদপুর ইউনিয়নের বড়গুন্দইল গ্রামের অনুকূল বর্মণ। পীরগঞ্জে নিহত ব্যক্তি হলেন মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি বাসস্ট্যান্ড এলাকার গোলাম মোস্তফা (৩৫)।
মঙ্গলবার বেলা দুইটার দিকে খোট্টাপাড়া মোড় থেকে যাত্রীবাহী একটি ভটভটি উপজেলার উমইল হাটে যাওয়ার পথে নিশ্চিন্তপুর-সারাইগাছি সড়কের ভেড়াকুড়ি ব্রিজ মোড়ের কাছে বিপরীতগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলম ও অনুকূল মারা যান।