সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার কানছগাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্য শারফুল আলম (৩৫)। গত বৃহস্পতিবার রাত দুইটার দিকে দায়িত্ব পালন শেষে পুলিশ লাইনে ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
নিহত শারফুল আলমের বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সু-সৃষ্টি গ্রামে। তাঁর বাবার নাম নবির উদ্দিন।
নবির উদ্দিন বলেন, শারফুলের আট বছরের একটি কন্যাসন্তান রয়েছে।
নিহত ব্যক্তির ছোট ভাই সেনাসদস্য সাইফুল ইসলাম বলেন, শারফুল আলম বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) নায়েক পদে কর্মরত ছিলেন।