সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল বৃহস্পতিবার তিনজন প্রাণ হারিয়েছেন। ভোররাতে কাকরাইলে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই আরোহী এবং দুপুরে দয়াগঞ্জে নাতনিকে নিয়ে রাস্তা পার হওয়ার সময় মিনিবাসের চাপায় দাদি আঙ্গুরা বেগম (৫৮) নিহত হন।
রমনা থানার পুলিশ বলেছে, ভোরে কাকরাইলে একটি বাস পেছন থেকে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে যায় এবং এর যাত্রী মো. রুবেল (৩০), মো. আসিফ (২৫) ও চালক ঠাণ্ডু মিয়া আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রুবেল ও আসিফকে মৃত ঘোষণা করেন।
দয়াগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী নুসরাত জাহানকে নিয়ে দুপুর পৌনে ১২টার দিকে রাস্তা পার হচ্ছিলেন দাদি আঙ্গুরা বেগম। এ সময় একটি মিনিবাস তাদের ধাক্কা দিলে দাদি মিনিবাসটির চাকার নিচে চাপা পড়েন।