সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী ও ছাত্রী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার তালা উপজেলার বাইগুনি এলাকায় সাতক্ষীরা-খুলনা সড়কে গতকাল বৃহস্পতিবার রাতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক কলেজছাত্রী নিহত হয়েছেন৷ বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারিতে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া সড়কে নছিমন উল্টে এক ব্যবসায়ী নিহত ও চালকসহ তিনজন আহত হন৷
নিহত ব্যক্তিরা হলেন তালা উপজেলার পাঁচপাড়া গ্রামের কামাল হোসেনের একমাত্র মেয়ে মৌসুমী সুলতানা (২০) ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মুক্তারপুর গ্রামের জলিল মণ্ডলের ছেলে আবদুল খালেক (৩৮)৷ আহত হয়েছেন জীবননগরের মুক্তারপুর গ্রামের নছিমনচালক শান্তি মিয়া (৩৫), কলা ব্যবসায়ী রবিউল ইসলাম (৪০) ও আমজাদ হোসেন (৪২)৷
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি আসাদুজ্জামান বলেন, অতিরিক্ত মাল বোঝাই করার কারণে এ দুর্ঘটনা ঘটেছে৷