সড়ক দুর্ঘটনায় মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া-বালিয়াতলী সড়কে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক আবদুর রহিম (২৮) ঘটনাস্থলে মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আবুল বাসার (৩২)। নিহত আবদুর রহিম এবং আহত আবুল বাসারের বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলায়। তাঁরা উভয়ে কলাপাড়ার একটি ইটভাটায় কাজ করতেন। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার সময় এ দুর্ঘটনা ঘটেছে। আবদুর রহিম মোটরসাইকেল নিয়ে বালিয়াতলী থেকে শহরের দিকে যাওয়ার পথে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমানের বাড়ির সামনে হঠাৎ ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি|