সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর-বগুড়া মহাসড়কের খেজুরতলা এলাকায় মনির হোসেন (৩২ ) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত ও অপর একজন আহত হয়েছেন। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নাটোর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিহত মনির হোসেন সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মন্তাজ আলীর ছেলে। তিনি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি নিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হন।
নাটোর ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী হারুনর রশিদ বলেন, খবর পেয়ে নাটোর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আহত একজনকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।