প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা-ঢাকা মহাসড়কের পাবনার সুজানগর উপজেলার চিনাখড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে জিপ গাড়ির ধাক্কায় আবুল বাশার (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার চিনাখড়া গ্রামে। এ ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের আরও দুজন। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, দুপুর ১২টার দিকে তিন যুবক মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী জিপ গাড়ি তাঁদের ধাক্কা দেয়। স্থানীয় ব্যক্তিরা আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে একজন মারা যান।