সড়ক দুর্ঘটনায় শিশু ও বৃদ্ধ নিহত
নওগাঁর রানীনগরে সড়ক দুর্ঘটনায় সন্ন্যাস রায় (৬৫) ও মহিমা (২) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রানীনগর-আত্রাই সড়কের নগর িব্রজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সন্ন্যাস রায় উপজেলার চকাদিন সানাপাড়া গ্রামের বাসিন্দা ও মহিমা উপজেলার কাশিমপুর দুর্গাপুর গ্রামের সুমন প্রামানিকের মেয়ে।
গ্রামবাসী কয়েকজন জানান, বেলা ১১টার দিকে মহিমা বািড়র পাশে পুকুরের পানিতে ডুবে যায়৷ লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধারের পর েমাটরসাইকেলে করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রানীনগর-আত্রাই সড়কের নগর িব্রজের পূর্ব পাশে সন্ন্যাস রায়ের সঙ্গে েমাটরসাইকেলটি ধাক্কা খায়৷ এতে সন্ন্যাস ও মহিমাসহ েমাটরসাইকেলের আরোহী দুর্গাপুর গ্রামের দিপু (২৬), জুয়েল হোসেন (২৮) এবং কাশিমপুর সর্বরামপুর গ্রামের আলমগীর (৩৩) ছিটকে পড়ে গুরুতর আহত হন।
আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মহিমাকে মৃত ঘোষণা করেন৷ এদিকে আহত ব্যক্তিদের মধ্যে বৃদ্ধ সন্ন্যাস রায় ও আলমগীরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে সন্ন্যাস রায় মারা যান।