সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে মালবাহী ট্রলির নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ভোলার লালমোহন উপজেলার ফরাশগঞ্জ ইউনিয়নের মিনার মসজিদ এলাকায় গতকাল বেলা দুইটার দিকে সড়ক পার হওয়ার সময় সানজিদা আক্তার (৮) নামের এই শিশুকে ট্রলিটি চাপা দিয়ে পালিয়ে যায়। শিশুটি ইউনিয়নের পূর্ব আসলী গ্রামের মো. মাঈনুদ্দিনের মেয়ে। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনো ট্রলি ও এর চালককে খুঁজে বের করা সম্ভব হয়নি।