সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে এক নিরাপত্তা প্রহরী এবং চাঁপাইনবাবগঞ্জের সদর ও ভোলাহাট উপজেলায় দুইটি শিশু নিহত হয়েছে। গতকাল বুধবার এসব দুর্ঘটনা ঘটেছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দীন জানান, বুধবার সকাল ছয়টার দিকে বঙ্গবন্ধু সেতু রক্ষণাবেক্ষণে নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরী ফরিদুল ইসলাম (৫০) বাড়ি থেকে সাইকেল করে সেতুর পশ্চিম ওজন স্টেশনে দায়িত্ব পালনে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বড় সারুটিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের সুখানদিঘি এলাকায় গতকাল সকালে অটোরিকশার ধাক্কায় শিহাব (৯) নিহত হয়। এদিকে বেলা ১১টার দিকে ভোলাহাট উপজেলার ফলিমারি এলাকায় ভটভটি উল্টে বেবি খাতুন (৫) ঘটনাস্থলেই মারা যায়।
নিহত শিহাব সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের সুখানদিঘি গ্রামের শের মোহাম্মদের ছেলে এবং বেবি খাতুন ভোলাহাট উপজেলার বিরেশ্বরপুর গ্রামের শমসের আলীর মেয়ে।