সড়ক দুর্ঘটনায় শুল্ক কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ীতে গতকাল ভোরে সড়ক দুর্ঘটনায় রাজশাহী শুল্ক বিভাগের এক কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি একজন মুক্তিযোদ্ধা ও রাজশাহী শুল্ক উপপরিদর্শক ছিলেন। তাঁর নাম গাজী আবদুস সাত্তার (৫৮)।
তিনি রাজশাহী নগরের নতুন বিলশিমলা এলাকার বাসিন্দা ছিলেন। গতকাল বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে নগরের হেতেমখাঁ গোরস্থানে দাফন করা হয়েছে।
রাজশাহী বিভাগীয় শুল্ক কার্যালয় সূত্রে জানা গেছে, আবদুস সাত্তার রাজশাহী কার্যালয়ে কর্মরত ছিলেন। কয়েক দিন আগে গোদাগাড়ীর সুলতানগঞ্জ করিডরে জনবল-সংকটের কারণে তাঁকে সাময়িকভাবে সেখানকার দায়িত্ব দেওয়া হয়েছিল। গতকাল শুক্রবার ছিল তাঁর শেষ কর্মদিবস। গতকাল ভোর সাড়ে চারটার দিকে তিনি আতিকুল ইসলাম নামের এক ব্যক্তির মোটরসাইকেলের পেছনে বসে উপজেলার সারেংপুর থেকে সুলতানগঞ্জ যাচ্ছিলেন। পথে একটি ট্রাক তাঁদের পেছন থেকে ধাক্কা দিলে আবদুস সাত্তার গুরুতর আহত হন। সকাল ছয়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।