সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত সড়ক অবরোধ
চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে৷ সে উপজেলার করেরহাট কে এম উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র৷ গতকাল বুধবার সকালে উপজেলার করেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷
সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত হওয়ার পর বিক্ষুব্ধ ছাত্ররা কয়েকটি গাড়ি ভাঙচুর করে৷ এ সময় তারা রামগড়-খাগড়াছড়ি মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে৷ খবর পেয়ে জোরারগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেদী হাসান সাইকেলে করে বিদ্যালয়ে যাচ্ছিল৷ করেরহাট এলাকায় পেছন থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়৷ এতে সে সড়ক ছিটকে পড়ে যায়৷ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়৷
জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান বলেন, সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ তাৎক্ষিণকভাবে ঘটনাস্থলে পেঁৗছায়৷ পরে সড়কের ওপর থেকে অবরোধ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়৷