সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার ও বলিয়াদী এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত দুজন।
নিহত ব্যক্তিরা হলেন কালিয়াকৈর উপজেলার বাশুরা এলাকার মৃত ওমেদ আলীর ছেলে আবদুল বাসেদ (৬০) ও একই উপজেলার বকসীবাড়ী এলাকার আবির হোসেনের ছেলে তাহসিন মিয়া (১০)। সে উপজেলার ভৃঙ্গরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর-ধামরাই সড়কের সাহেব বাজার এলাকায় অজ্ঞাত একটি মালবাহী ট্রাকের ধাক্কায় তাহসিন মিয়া ঘটনাস্থলেই মারা যায়। এ সময় রিকশারোহী নিহত তাহসিনের মা মিতু আক্তার (২৫) ও রিকশাচালক আলী হোসেন (৩৪) গুরুতর আহত হন। অপরদিকে ওই ঘটনার পরপরই একই সড়কের উপজেলার বলিয়াদী এলাকায় অপর একটি মালবাহী ট্রাকের ধাক্কায় আবদুল বাসেদ (৬০) নামে এক সাইকেলারোহী ঘটনাস্থলেই মারা যান।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান বলেন, ওই ঘটনায় থানায় মামলা হয়েছে।