প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে সড়ক-নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের জন্য এক সচেতনতামূলক সমাবেশ গতকাল বুধবার গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে ওই বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) গাইবান্ধা সার্কেল এ কর্মসূচির আয়োজন করে। এ সময় ট্রাফিক আইন বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। সমাবেশে বক্তব্য দেন পুলিশ সুপার আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদ আহম্মেদ, প্রধান শিক্ষক সাহানা বানু প্রমুখ। গাইবান্ধা প্রতিনিধি|