সড়ক প্রশস্তের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা শহরের যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা রোধে নির্মাণাধীন আধুনিক রেলস্টেশনের সামনে ফেরিঘাট থেকে শিববাড়ী মোড় পর্যন্ত রাস্তা প্রশস্ত করার দাবি জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পাওয়ার হাউস মোড়ে খুলনা উন্নয়ন ফোরাম ও নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা জেলা শাখা মানববন্ধন ও সমাবেশ করে এ দাবি জানায়। বক্তারা বলেন, খুলনায় ট্রাফিকব্যবস্থা ভেঙে পড়েছে। আধুনিক রেলস্টেশন নির্মাণের সঙ্গে সংযুক্ত সড়কগুলো না বাড়ালে সড়ক দুর্ঘটনা ও তীব্র যানজটের সৃষ্টি হবে। খুলনা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদের সভাপতিত্বে ও নিসচা খুলনার সাধারণ সম্পাদক এস এম ইকবাল হোসেনের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ নৌপরিবহন মালিক গ্রুপের মহাসচিব মো. সাইফুল ইসলাম প্রমুখ।