প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে সড়ক যোগাযোগ বাড়াতে ভারত সরকারকে ১০৭ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে বিশ্বব্যাংক। গত বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় সরকার, মিজোরাম সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়। ‘মিজোরাম রাজ্য সড়ক দুই—আঞ্চলিক পরিবহন সংযোগ’ নামের একটি প্রকল্পের অধীনে এই ঋণ দেওয়া হয়। এই প্রকল্পের ফলে মিজোরামের সঙ্গে বাংলাদেশ ও মিয়ানমারের আঞ্চলিক বাণিজ্যের দ্বার উন্মোচিত হবে বলে মনে করা হচ্ছে। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।