সড়ক লাগোয়া ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ ভোল্টেজ নিয়ন্ত্রক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়নের উত্তর কোবারু গ্রামের প্রধান সড়কটি ঘেঁষে দাঁড়িয়ে আছে পল্লী বিদ্যুতের ভোল্টেজ নিয়ন্ত্রক যন্ত্রটি।
সরেজমিনে দেখা যায়, বুড়িরহাট থেকে মহিপুর যাওয়ার প্রধান সড়কের পাশ ঘেঁষে পশ্চিম দিকে পল্লী বিদ্যুতের তিনটি ভোল্টেজ নিয়ন্ত্রক যন্ত্র বসানো হয়েছে। কিন্তু ঝুঁকিপূর্ণ এসব যন্ত্র ঘিরে নির্মাণ করা হয়নি কোনো নিরাপত্তা বলয়।
গঙ্গাচড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, বিদ্যুতের এসব যন্ত্র রাস্তার এত কাছ ঘেঁষে স্থাপন করা ঠিক হয়নি। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর উপমহাব্যবস্থাপক অসীম কুমার সাহা বলেন, ‘এখানে আমি নতুন। তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।’