প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাহালু-বগুড়া সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে বগুড়ার কাহালু উপজেলা নাগরিক ঐক্য ফোরামের আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে এক ঘণ্টা কাহালু চারমাথায় মানববন্ধন করা হয়েছে। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নাগরিক ঐক্য ফোরামের আহ্বায়ক আবদুল মান্না, সদস্যসচিব অধ্যক্ষ রফিকুল ইসলাম, প্রধান সমন্বয়ক অধ্যক্ষ জহুরুল ইসলাম, ফোরামের সদস্য উপাধ্যক্ষ মিল্লাত হোসেন, প্রভাষক মাকছুদুর রহমান, সাংবাদিক আবদুল মতিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।