সড়ক সংস্কারের দাবিতে অবরোধ ও বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
গতকাল রোববার দুপুরে উপজেলার নগরপাড়া-ইছাখালী ও নড়াইপুর-চনপাড়া রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসী রূপগঞ্জ-ডেমরা-কালীগঞ্জ সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। এ সময় উত্তেজিত জনতা কয়েকটি টায়ারে আগুন ধরিয়ে দেন। তাঁরা দফায় দফায় বিক্ষোভ করেন। আগামী সাত দিনের মধ্যে রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে আরও বড় কর্মসূচি দেওয়ার হুমকি দেন তাঁরা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কয়েক শ এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করেন। তাঁদের সঙ্গে যোগ দেন স্থানীয় অটোরিকশা ও রিকশাচালকেরা। এ সময় তাঁরা ডেমরা-রূপগঞ্জ-কালীগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও চাকায় আগুন ধরিয়ে রাস্তা অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীকে শান্ত করলে তাঁরা অবরোধ তুলে নেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।