সড়ক সংস্কারের দাবিতে পদযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল-তারাকান্দি সড়কের ভূঞাপুর থেকে গোপালপুর উপজেলার সোনামুই অংশের সংস্কার ও যমুনা নদীর ভাঙন ঠেকাতে নলীন হতে কুঠিবয়ড়া পর্যন্ত গাইড বাঁধ নির্মাণের দাবিতে ১৬ কিলোমিটার পদযাত্রা করেছেন এলাকাবাসী।
গতকাল মঙ্গলবার সকালে গোপালপুর উপজেলার সোনামুই বাজার থেকে শুরু হয়ে বেলা আড়াইটায় ভূঞাপুর উপজেলা পরিষদে গিয়ে শেষ হয় পদযাত্রাটি।
পদযাত্রায় নেতৃত্বদানকারী হাজী ইসমাইল খাঁ কলেজের অধ্যক্ষ আবদুস ছাত্তার খান জানান, দীর্ঘদিন ধরে ভূঞাপুর-তারাকান্দি সড়কের সংস্কারকাজ না হওয়ায় চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। অন্যদিকে যমুনা নদীর করাল গ্রাসে একাধিক গ্রাম নদীগর্ভে হারিয়ে গেলেও ভাঙন রোধে কার্যত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত সড়ক সংস্কার ও নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে এলাকাবাসী রাস্তায় নেমে এসেছেন।