সড়কে ট্রাক আটকে ১২ ঘণ্টা যান চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঞ্ছারামপুর-হোমনা সড়কে কালভার্ট নির্মাণ এলাকায় বিকল্প সড়কে ট্রাক আটকে গিয়ে গতকাল বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভারী যান চলাচল বন্ধ ছিল। কুমিল্লার হোমনা উপজেলার ঝগড়ারচর গ্রামের পাশে এ ঘটনা ঘটে।
ঠিকাদার বিকল্প সড়কটি ভালোভাবে নির্মাণ না করে খুলে দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন চালকেরা। ব্রাহ্মণবাড়িয়া সওজের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য মুঠোফোনে বলেন, দুপুরের আগেই ট্রাকটি সরিয়ে ফেলার কথা।