সড়কে ডাকাতি
কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার পানেরছড়া ঢালা নামক এলাকায় গত শুক্রবার রাত ১০টার দিকে ডাকাত দল গাছ ফেলে ২০টির বেশি যানবাহনে লুটপাট চালিয়েছে। এ সময় ডাকাতের প্রহারে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন।
এর মধ্যে ইনসেপ্টা ওষুধ কোম্পানির গাড়ির চালক মো. শরিফকে (৪০) আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাত দল যাত্রীদের কাছ থেকে টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে।
ডাকাতের প্রহারে আহত উখিয়া উপজেলার মরিচ্যা গ্রামের পিকআপচালক মোহামঞ্চদ আলী (৩৫) বলেন, শুক্রবার রাত ১০টার দিকে তিনি বালুভর্তি পিকআপ নিয়ে কক্সবাজার থেকে উখিয়া যাওয়ার সময় পানিরছড়া ঢালার টংঘরের সামনে ডাকাত দলের সামনে পড়েন। এ সময় ডাকাত দল গাছ ফেলে সড়কে ব্যারিকেড সৃষ্টি করে। তিনি গাছের ওপর দিয়ে পিকআপটি অতিক্রমের চেষ্টা করলে ডাকাত দল অস্ত্রের মুখে তাঁকে জিন্মি করে। এরপর টেকনাফ থেকে ঢাকাগামী এবং কক্সবাজার ও চট্টগ্রাম থেকে টেকনাফগামী অন্তত ২০টি যানবাহনে লুটপাট চালায় ডাকাতেরা। এ সময় ডাকাতের প্রহারে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন।
ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উখিয়া প্রতিনিধি জহির উদ্দিন মোহামঞ্চদ বলেন, টেকনাফ থেকে উখিয়া পর্যন্ত কোম্পানির ওষুধ ডেলিভারি করে কালেকশনের টাকা নিয়ে তিনি কোম্পানির গাড়ি নিয়ে কক্সবাজার যাচ্ছিলেন। এ সময় তিনি ডাকাতের কবলে পড়েন।