প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কমপ্লেক্সের সামনে গতকাল রোববার সকালে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হন। নিহত ব্যক্তিরা হলেন সদর দক্ষিণ উপজেলার নলচর গ্রামের বাসিন্দা প্রাইভেট কারের চালক সাইফুল ইসলাম (২৬) ও কাজীপাড়ার বাসিন্দা প্রাইভেট কারের যাত্রী মোয়াজ্জেম হোসেন (২৭)। গাড়ির অন্য যাত্রী হোসেন মজুমদার (২৫) গুরুতর আহত হন। ময়নামতি হাইওয়ে থানার এসআই আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ দুটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।