সড়কের ওপর অটোরিকশা স্ট্যান্ড, ভোগান্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কের কলেজগেট থেকে পৌরসভা কার্যালয় এলাকা পর্যন্ত গুরুত্বপূর্ণ অংশটি অবৈধভাবে দখল করে সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড করা হয়েছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীসহ পথচারীদের। ব্যাহত হচ্ছে ঢাকা, চাঁদপুর, নারায়ণপুরসহ কয়েকটি পথের যানবাহন চলাচল।
মতলব-নারায়ণপুর এবং মতলব-চাঁদপুর অটোরিকশা মালিক ও চালক সমিতি সূত্রে জানা গেছে, সড়কের এ অংশে গড়ে প্রতি সপ্তাহে চার-পাঁচটি দুর্ঘটনা ঘটছে। প্রতি মাসে ঘটে গড়ে ১৫-২০টি।
মতলব পৌরসভার মেয়র এনামুল হক বলেন, ‘অটোরিকশা স্ট্যান্ডের জন্য জায়গা পাওয়া যাচ্ছে না। উপজেলা পরিষদের কাছেও জায়গা চেয়েছি। জায়গা পাওয়া গেলেই সমস্যাটির সমাধান হবে।’