সড়কের ওপর কাঁটাতার ফেলে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলায় সড়কে কাঁটাতার ফেলে চালভর্তি একটি ট্রাক থামিয়ে যানটির চালককে মারধর করে টাকা ও মুঠোফোনসেট লুট করেছে ছিনতাইকারীরা। গত রোববার রাতে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার ঘোগা বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার-পাঁচজনের একটি ছিনতাইকারী দল রোববার রাতে ওই স্থানে মহাসড়কের ওপর পেঁচানো লোহার কাঁটাতার ফেলে রাখে। রাত ১২টার দিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী চালবাহী ট্রাকটি ওই স্থানে কাঁটাতারের ওপর উঠে পড়লে যানটির চাকার টায়ার ছিদ্র হয়ে হাওয়া চলে যায়। এ সময় ট্রাকটি থামিয়ে চালক মো. রায়হান নিচে নেমে এলে ছিনতাইকারীরা তাঁকে এলোপাতাড়ি মারধর করে দুই হাজার টাকা ও মুঠোফোনসেট নিয়ে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওই রাতে মহাসড়কে টহলে থাকা শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।