প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের শাহাজাদ্দিন মণ্ডল ইনস্টিটিউট সড়কের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার বিকেলে রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাসির উল্যাহ প্রমুখ। স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের এইচবিবি প্রকল্পের আওতায় প্রায় ৩৪ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে সড়কটির নির্মাণকাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রাজা অ্যান্ড কোং।