সতক্ষীরায় অপহরণের পর শিশু হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় গতকাল মঙ্গলবার সকালে ছয় বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আমীর হামজা, বাড়ি উপজেলার চুমুরিয়া গ্রামে। অভিযোগ উঠেছে, শিশুটিকে গত সোমবার রাতে অপহরণের পর হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আলতাফ হোসেন ও রুহুল আমিন। তাঁদের বাড়ি উপজেলার পদ্মবেওলা গ্রামে।