সততা ও আন্তরিকতা সফলতার চাবিকাঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এভারেস্ট বিজয়ী ওয়াসফিয়া নাজরীন বলেছেন, ‘আমি মনে করি, পরিস্থিতি যতই প্রতিকূল হোক, ইচ্ছাশক্তি ও বিশ্বাস দিয়ে তা জয় করা সম্ভব। সব মানুষের মধ্যেই এ ধরনের অমিত সম্ভাবনা রয়েছে। আমরা যা বিশ্বাস করি, তাতে অবিচল থাকতে হবে। তা থেকে দূরে সরে গেলে চলবে না। সততা, আন্তরিকতা, কর্তব্যনিষ্ঠা ও কঠোর শ্রম যেকোনো কাজে সফলতার চাবিকাঠি।’ চট্টগ্রাম এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) আয়োজিত অ্যাকসেস একাডেমির শিক্ষা সমাপনী অনুষ্ঠানে ওয়াসফিয়া এসব কথা বলেন। তিনি এতে প্রধান বক্তা ছিলেন। গত বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের মেহেদীবাগ ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাহিমা আজিজ। স্বাগত বক্তব্য দেন অ্যাকসেস একাডেমির পরিচালক ক্রিস্টা থরপ। এরপর অ্যাকসেস একাডেমির শিক্ষার্থীরা এইউডব্লিউর পরিচিতি সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে ১২টি দেশের ৫২ জন শিক্ষার্থীকে অ্যাকসেস একাডেমির শিক্ষা সমাপনী সনদ দেন উপাচার্য ফাহিমা আজিজ।