সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শিক্ষা বোর্ডের কর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কুণ্ডু গোপীদাস গতকাল শনিবার সকালে এ আহ্বান জানান।কুমিল্লা শিক্ষা বোর্ড কর্মচারী সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক কুণ্ডু গোপীদাস বলেন, কোনো শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী কাজের জন্য শিক্ষা বোর্ডে এসে যেন হয়রানির শিকার না হন, সেদিকে নজর রাখতে হবে। তবেই জনগণ শিক্ষা বোর্ড থেকে সুফল পাবে। সমিতির সভাপতি মো. আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব মো. অলিউর রহমান, বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড কর্মচারী ফেডারেশনের প্রতিষ্ঠাতা মহাসচিব শামছুদ্দীন আহম্মদ চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. তালেব হোসেন। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। কুমিল্লা শিক্ষা বোর্ড কর্মচারী সমিতির ১০ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গত ২৬ জুন গঠন করা হয়।