সততা সংঘের শপথবাক্য পাঠ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন উপলক্ষে দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গলের উদ্যোগে সততা সংঘের সদস্যদের শপথবাক্য পাঠ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল চৌমোহনা চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। শপথবাক্য পাঠ করান দুপ্রক শ্রীমঙ্গলের সভাপতি সৈয়দ নেসার আহমদ। এ সময় উপস্থিত ছিলেন দুপ্রকের সহসভাপতি হরিপদ রায়, সাধারণ সম্পাদক মো. আবদুর রউফ তালুকদার, সদস্য মো. কাওছার ইকবাল, এস এ হামিদ ও সৈয়দ ছায়েদ আহমদ। এর আগে একই স্থানে মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য দেন সততা সংঘের সদস্য সিনথিয়া স্মিতা, আশিকুর রহমান প্রমুখ।