সততা স্টোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে সততা স্টোর চালু করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ সততা স্টোরের উদ্বোধন করেন। বিক্রেতাবিহীন সততা স্টোরে শিক্ষার্থীদের খাতা, কলম, পেনসিল, জ্যামিতি বক্স, স্কেলসহ শিক্ষাসামগ্রী থাকবে। প্রতিটি পণ্যের দাম লেখা দেখে ক্রেতারা তা কিনে টাকা নির্ধারিত বাক্সে রেখে দেবে। প্রধান শিক্ষক নাজমা আরা খানম বলেন, ‘আমরা আশা করছি, সততা স্টোরের মাধ্যমে শিশুদের মধ্যে সততা চর্চা হবে। তারা ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।’