সততার দোকান উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার নিরোদ বিহারী উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দেওয়ার লক্ষ্যে ‘সততা স্টোর’ নামের একটি দোকান উদ্বোধন করা হয়েছে। দুদক হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক খোন্দকার খলিলুর রহমান এর উদ্বোধন করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে সততা স্টোরের উদ্বোধন উপলক্ষে উচ্চবিদ্যালয়ের চত্বরে প্রধান শিক্ষক নৃপেন্দ্র কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা চৌধুরী।