সতর্ক থাকার অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ঠাকুরগাঁও জেলা সমিতির কথিত নতুন কমিটির বিষয়ে সদস্যদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন সমিতির নেতারা। সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ জানুয়ারি গাজীপুরে অনুষ্ঠিত বনভোজনে পূর্বঘোষণা ছাড়াই কিছু সদস্য কমিটি গঠনের চেষ্টা করেন। পরে নতুন কমিটি গঠন করা হয়েছে মর্মে প্রচার চালানো হয়। সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।