সতর্ক থাকার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে মন্দিরের সেবায়েত, পুরোহিতসহ হিন্দু ধর্মাবলম্বীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী। গতকাল সোমবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহের দুর্গাবাড়ী মন্দিরের ধর্মসভার সভাপতি বিমল কান্তি দে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি বিকাশ রায়, ময়মনসিংহ জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি প্রণব কুমার রায় সাহা এবং বিভিন্ন মন্দিরের সেবায়েত ও পুরোহিতেরা।
ময়মনসিংহ অফিস