সতর্ক থাকার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বিভিন্ন মাধ্যম হতে দুর্নীতি দমন কমিশন (দুদক) খবর পেয়েছে যে, একটি চক্র সংস্থাটির কর্মকর্তা-কর্মচারী পরিচয় দিয়ে চাঁদাবাজি করছে। বিভিন্ন ব্যক্তিকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার নামে ওই চক্রটি অর্থ দাবি করছে। কেউ এভাবে অর্থ দাবি করলে তা জানাতে অনুরোধ করেছে সংস্থাটি। গতকাল রোববার দুদকের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করা হয়েছে। কেউ দুদকের নামে টাকা চাইলে দুদকের নিকটস্থ কার্যালয় বা পরিচালক (পর্যবেক্ষণ ও মূল্যায়ন) মেজর আশিষ সরকারকে (মোবাইল ফোন নম্বর: ০১৭৩০৩০৩২২০) জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।