সতর্ক সংকেত প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলীয় এলাকা থেকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত গতকাল রোববার সকালে তুলে নেওয়া হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট সঞ্চালনশীল মেঘমালার কারণে সাগর উত্তাল থাকায় গত বৃহস্পতিবার রাতে এই সতর্ক সংকেত দেওয়া হয়েছিল। গতকাল সকাল ১০টায় সতর্ক সংকেত প্রত্যাহার করার পর কর্ণফুলীর বিভিন্ন ঘাটে আশ্রয় নেওয়া মাছ ধরার ট্রলার আবার গভীর সাগরের উদ্দেশে ঘাট ত্যাগ করতে শুরু করে। বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টির কারণে গত শুক্র ও শনিবার চট্টগ্রামসহ আশপাশের এলাকায় টানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়। গতকাল কোনো বৃষ্টি হয়নি। পতেঙ্গা আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রামের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।