সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে তিন দিনের জেলা ইজতেমা। ইজতেমায় মুসল্লিদের হয়রানি ও প্রতারণা ঠেকাতে জেলা দোকান মালিক সমিতি সতর্কতা জারি করেছে। গতকাল বুধবার সমিতির সভাপতি আসাদুল হাসান জোয়ারদার ও সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ারদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এ অনুষ্ঠানে দেশি-বিদেশি বহু মুসল্লি আসবেন। তাঁদের সার্বিক সেবা ও সহযোগিতার উদ্দেশ্যে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে হবে। প্রয়োজনীয় সবকিছু পর্যাপ্ত সরবরাহ করতে হবে। মুসল্লিদের প্রতারণা বা হয়রানি করা যাবে না।