সতর্কতামূলক বিজ্ঞপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ সেপ্টেম্বর কুমিল্লা জেলায় পুরুষ ও নারী কনস্টেবল পদে প্রার্থী বাছাই করা হবে। এতে শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করা হবে। নিয়োগের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা পুলিশ সদস্য আর্থিক অনিয়মে জড়িত হলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কুমিল্লা নগরের বিভিন্ন স্থানে এ বিষয়ে সতর্কতামূলক বিজ্ঞপ্তি সাঁটিয়ে দিয়েছে জেলা পুলিশ সুপার। এ প্রসঙ্গে জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বলেন, নিয়োগকে কেন্দ্র করে কোনো সাধারণ মানুষ যেন প্রতারণার শিকার না হয়, সে জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।