সতর্কবাণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সতর্কবাণী দেওয়া হয়েছে। গত সোমবার জেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল আহমেদ ও যুগ্ম আহ্বায়ক মাসুদ মাঝির স্বাক্ষরিত এক পত্রে এই সতর্কবাণী দেওয়া হয়। এতে বলা হয়, জেলা কমিটি ঘোষিত চাঁদপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. ইসমাইল হোসেন পাটওয়ারী ও সদস্যসচিব সোহেল রানার নেতৃত্বে পৌর ছাত্রদলের কার্যক্রম চলমান রয়েছে। এই কমিটি প্রতিটি ওয়ার্ডে কার্যক্রম পরিচালনা করবে। কিন্তু সম্প্রতি কমিটি গঠনের নামে কিছু চক্রান্তকারী পৌর ছাত্রদলে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। চাঁদপুর প্রতিনিধি