সতর্কীকরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলায় ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার দুপুরে অবৈধভাবে বালু উত্তোলনকারী ড্রেজার ও বহনকারী জাহাজকে সতর্কীকরণ নোটিশ দিয়েছেন। ভ্রাম্যমাণ আদালতের প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান বলেন, একটি চক্র ভোলার গাজীপুর এলাকার মেঘনার তলদেশ খুঁড়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। তাদের ধরতে জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল মেঘনায় অভিযান চালান। খবর পেয়ে উত্তোলনকারীরা ড্রেজার ও বালু বহনকারী জাহাজ ফেলে পালিয়ে যায়। পরে আদালত ভবিষ্যতে বালু উত্তোলন
না করার জন্য সতর্কীকরণ নোটিশ লিখে ড্রেজার ও জাহাজের গায়ে সেঁটে দেন। এ সময় বালু বহনকারী আরেকটি জাহাজকে মৌখিকভাবে সতর্ক করা হয়। ভোলা প্রতিনিধি