সতর্কীকরণ বিজ্ঞপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিকট-অতীতে কুমিল্লায় কনস্টেবল পদে নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ ওঠায় এবার কুমিল্লা জেলা পুলিশ সুপার সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছেন। একই সঙ্গে বিভিন্ন থানায় মাইকিং করে প্রচারণা চালানো হচ্ছে। আজ বৃহস্পতিবার কুমিল্লা পুলিশ লাইনসে জেলা নারী ও পুরুষ কনস্টেবল পদে বাছাই পরীক্ষা হবে। এরপর মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের নির্বাচিত করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই নিয়োগ-প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেনে জড়িত হয়ে প্রতারিত হবেন না। এ ক্ষেত্রে কোনো ব্যক্তি বা পুলিশ জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।