সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের ভিটায় বৈশাখী মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া গ্রামে বাংলা চলচ্চিত্রের প্রবাদপুরুষ সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের ভিটায় গতকাল বুধবার থেকে সাত দিনব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। মেলায় প্রায় ৪০০ স্টল বসেছে। রয়েছে চরকি, নাগরদোলা, পুতুলনাচ, সার্কাসসহ বিনোদনের বিভিন্ন আয়োজন। এলাকার আলাউদ্দিন ভাসানীর (৬৫) ভাষ্যমতে, জমিদার হরিকিশোর রায় চৌধুরী প্রায় ২০০ বছর আগে কাল ভৈরবী পূজা উপলক্ষে এ মেলার প্রচলন করেন।