সত্যপ্রিয় মহাথের পেলেন শেখ হাসিনার দেওয়া উপহারের গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু কেন্দ্রীয় সীমা বিহারের ভিক্ষু (বিহারের অধ্যক্ষ) সত্যপ্রিয় মহাথেরকে একটি নোহা মাইক্রো গাড়ি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গতকাল রোববার বিকেল চারটায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত সভায় গাড়িটি হস্তান্তর করা হয়।চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম সত্যপ্রিয় মহাথেরের হাতে গাড়ির চাবি তুলে দেন। এ সময় আবদুচ ছালাম বলেন, গত বছরের ২৯ সেপ্টেম্বর মধ্যরাতে উগ্র ধর্মান্ধ গোষ্ঠী অগ্নিসংযোগ করে রামুর কেন্দ্রীয় সীমা বিহারসহ ১২টি শতবছরের পুরোনো বৌদ্ধবিহার ধ্বংস করে। ওই সময় কেন্দ্রীয় সীমা বিহারের ভিক্ষু সত্যপ্রিয় মহাথেরের একটি মাইক্রো পুড়ে যায়। ঘটনার এক সপ্তাহ পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামু সফরে এসে ক্ষতিগ্রস্ত মন্দির নির্মাণের জন্য প্রায় ১৩ কোটি টাকা প্রদান করেন। আর সত্যপ্রিয়কে একটি নতুন গাড়ি উপহারের ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রুহুল আমিন, পুলিশ সুপার মো. আজাদ মিয়া, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আহমদ হোসেন, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ, সীমা বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া প্রমুখ।