সদর উপজেলা ও পীরগঞ্জ চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের ফাইনাল খেলা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল খেলায় পীরগঞ্জ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপে সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু হারেছ জানান, ১৭ ডিসেম্বর শুরু হওয়া বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট (বালক) ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে (বালিকা) পাঁচটি করে উপজেলা অংশ নেয়। বঙ্গবন্ধু গোল্ডকাপে পীরগঞ্জ উপজেলা টাইব্রেকারে রানীশংকৈল উপজেলাকে এবং বঙ্গমাতা গোল্ডকাপে সদর উপজেলা বালিয়াডাঙ্গি উপজেলাকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন, পুলিশ সুপার আবদুর রহিম শাহ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু হারেছ প্রমুখ বক্তব্য দেন।