সদরঘাট রক্ষার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সদরঘাট রক্ষার দাবিতে মানববন্ধন। গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো
চট্টগ্রামের সদরঘাট রক্ষার দাবিতে মানববন্ধন। গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো

‘যে ঘাটকে ঘিরে আজকের আধুনিক বন্দর ও নগর, সেই সদরঘাট বন্ধ করে দিলে ঐতিহ্যের একটি বড় অংশই বিলুপ্ত হয়ে যাবে। শুধু ঐতিহ্য নয়, এই ঘাট এখনো হাজারো সাম্পানমাঝি পরিবারের জীবিকার অবলম্বন। চট্টগ্রামের ঐতিহ্য সদরঘাট বন্ধ করে জেটি তৈরি করতে দেওয়া হবে না।’ ঘাট রক্ষার দাবিতে গতকাল শনিবার সদরঘাটে অবস্থান কর্মসূচি ও মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
কর্ণফুলী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, সাড়ে তিন শ বছর আগে প্রতিষ্ঠিত সদরঘাট বন্ধ করে এখানে জেটি তৈরির পরিকল্পনা করছে চট্টগ্রাম বন্দর। কিন্তু জেটি তৈরির নামে ঐতিহ্য ধ্বংস করতে দেওয়া হবে না। চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ করেই বন্দরের উন্নয়ন করতে হবে।
কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এস এম পেয়ার আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন অধ্যাপক ইদ্রিচ আলী, চৌধুরী ফরিদ, আলীউর রহমান, শাহ আলম, জাফর আহমদ প্রমুখ।