সদরঘাটে ইজারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার সদরঘাটে ইজারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে আটজনকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে আহত ঘাটশ্রমিক নজরুল ইসলাম জানান, গতকাল রাত পৌনে ১১টার দিকে সদরঘাটের আগের ইজারাদার আলমগীরের সমর্থক আনু, নান্নু, বাশার, শওকত, মনোয়ার, সুজন, জামাল, কালুসহ ৩০-৪০ জন রড, লাঠি, হকিস্টিক নিয়ে বর্তমান ইজারাদার ইকবালের লোকজনের ওপর হামলা চালায়।কোতোয়ালি থানার এসআই বশির উদ্দিন জানান, সংঘর্ষের ঘটনায় ১৬ জনকে আটক করা হয়েছে।