সদরঘাটে এসেছে সাত লঞ্চ, ১০ যাত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সদরঘাট টার্মিনালে লঞ্চের অপেক্ষায় যাত্রীরা। ছবি: মনিরুল আলম।
ঢাকার সদরঘাট টার্মিনালে লঞ্চের অপেক্ষায় যাত্রীরা। ছবি: মনিরুল আলম।

ঢাকার সদরঘাট টার্মিনালে আজ শনিবার ভোররাত সাড়ে চারটা থেকে সকাল নয়টা পর্যন্ত দক্ষিণাঞ্চল থেকে যাত্রীবাহী মাত্র সাতটি লঞ্চ এসেছে। স্বাভাবিক পরিস্থিতিতে এই সময়ে অন্তত ৩৫টি লঞ্চ আসে। আজ লঞ্চে যাত্রী ছিল কম। এ সময় তল্লাশি চালিয়ে ১০ যাত্রীকে আটক করেছে পুলিশ।
সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম জানান, আগামীকাল রোববার বিরোধী দলের কর্মসূচিতে নাশকতার আশঙ্কায় রাজধানীতে আসা লঞ্চযাত্রীদের তল্লাশি চালানো হচ্ছে। এ সময় সন্দেহভাজন ১০ জনকে আটক করা হয়েছে।
এদিকে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকা দিয়ে গাবতলী, গাজীপুর, গুলিস্তান রুটে কোনো বাস চলাচল করছে না। পুরান ঢাকায় প্রচুর রিকশা চলছে।
মাওয়া-কাওড়াকান্দি নৌপথে মাদারীপুরের কাওড়াকান্দি থেকে কোনো ফেরি ছাড়ছে না। এর ফলে ঢাকার দিকে আসতে পারছেন না যাত্রীরা। তবে মুন্সিগঞ্জের মাওয়া থেকে ফেরি ছেড়ে যাচ্ছে।